ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের, এখনো নিখোঁজ ১ আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কুমিল্লায় দু’টি আলাদা ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনী এলাকায় বাড়ির পাশের জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত ওই দুই শিশু ষাটকলোনী এলাকার রৌশন আলীর ছেলে আরাফাত হোসেন ( ৮) ও মনির হোসেনের ছেলে সায়েম (৭)।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা রৌশন আলীর সাথে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। জলাশয়ের একপাশে রৌশন আলী মাছ শিকার করছিল। আরেক পাশে আরাফাত ও সায়েমও মাছ শিকারের চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা দু’জনে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, এখানে ছোট ছোট টিলা ছিল। দুর্বৃত্তরা পাহাড় কেটে গভীর জলাশয় বানিয়েছে। যার কারণে এমন ঘটনা ঘটেছে।

এদিকে, একদিনে সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরীতে উজিরদিঘিতে ডুবে আরাবি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরাবির মামা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম জানান, তার বোন ও ভাগ্নি আরাবি সোমবার কুমিল্লায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দীঘির পানিতে ডুবে মারা যায় আরাবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন?

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

আপডেট সময় ০৭:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩