ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

তামিমের অবসর অপ্রত্যাশিত: বিসিবি

আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। নিজ উদ্যোগে যখন সংবাদ সম্মেলন ডেকেছিলেন, তখন অনেকেই বুঝে নিয়েছিলেন।

তবে চূড়ান্ত ঘোষণা এলো আজ। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের সফলতম ব্যাটার।  

বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তামিম। তার এই অবসর ভক্তরা এখনও মেনে নিতে পারেননি। তবে বিসিবি কিভাবে নিয়েছে? সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

হঠাৎ করেই তামিমের এই অবসরকে ‘শকিং’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। ’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলমান। যেখানে নেতৃত্ব দিচ্ছেন তামিমই। সামনে রয়েছে ওয়ানডে বিশ্বকাপও, যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারই। কিন্তু তা আর হলো না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

তামিমের অবসর অপ্রত্যাশিত: বিসিবি

আপডেট সময় ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩