ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের, এখনো নিখোঁজ ১ আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী

দিনের বেলায় টিকটক করেন, আর রাত নামলেই পেশা বদলে নামেন ছিনতাইয়ে এমন অভিযোগে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ‘টিকটক হৃদয়’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে আদাবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আদাবর থানার উপপরিদর্শক তরুণ স্ট্রিমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে একজন ‘ভাইরাল’ ছিনতাইকারী রয়েছেন। তিনি ‘টিকটক হৃদয়’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ছিনতাইয়ের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় সাত মামলার আসামি মিরাজুল ইসলাম (২৫), নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) ও মো. তামিমকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই সময়ে সুনিবিড় হাউজিংয়ের আকন্দ গার্মেন্টস গলির পেছনে অভিযান চালানো হয়। সেখানে ১০ মামলার এজাহারভুক্ত আসামি এবং দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি হৃদয় ওরফে ‘টিকটক হৃদয়কে’ (২৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা আদাবর থানার শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে চাপাতি দেখিয়ে সাধারণ মানুষের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেন।

এ ছাড়া বিভিন্ন বাসাবাড়ির এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি এবং বিভিন্ন রিকশার গ্যারেজ থেকে রিকশা ছিনিয়ে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন

দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী

আপডেট সময় ০৯:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬