ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় কাঁচা মরিচের দুই দোকানি সহ মোট ৫ জনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ জুলাই) শহরের ১ নম্বর রেলগেট ও রাজাবাজারে এ অভিযান চালানো হয়। এতে অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী নেতৃত্ব দেন।জানা যায়, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বেশি মুনাফা গ্রহণ করার অপরাধে রাজাবাজার ১ জন এবং রেলগেট এলাকায় ২ জন কাঁচামরিচ বিক্রেতাকে ৭ হাজার টাকা এবং রাজাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ টি মশলার দোকানকে সাড়ে তিন হাজার টাকা সহ সর্বমোট দশহাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল কাঁচা মরিচের বাজার যাচাই ও বাড়তি দাম নিয়ন্ত্রণ করা। আর অভিযানে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। কিছু অসাধু দোকানি আড়ত থেকে কাঁচা মরিচ কিনে এনে বাড়তি দামে বিক্রি করছিলেন। তারা ক্রয় ভাউচার দেখাতে পারেননি। একইভাবে মূল্য তালিকা ছাড়া দুই মসলা দোকানি ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন। এসব অপরাধে মোট ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে।

এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৪:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩