ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

ইয়াবা বিক্রি করতে এসে ধরা পড়লেন রিসোর্টের মালিক

ঢাকায় ইয়াবা সরবরাহ করতে এসে কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক গ্রেফতার হয়েছে। একইসঙ্গে তার এজেন্টসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৮১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ জুন) রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এবং রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, অভিযানে কক্সবাজার ভিত্তিক মাদক চোরাচালানের অন্যতম মূল হোতা কাজী জাফর সাদেককে (রাজু) ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কাজী জাফর সাদেক (রাজু) কক্সবাজার কলাতলী মেরিন ইকো রিসোর্টের মালিক।

গ্রেফতার অন্যরা হলেন, কাজী জাফর ছাদেক (৩৮), তাহরিম ইসলাম রবিন (৪৩), আহম্মেদ সাবাব (২৬) ও সাদি রহমান (২৬)।

কাজী জাফর ছাদেক রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে কক্সবাজার থানায় ২টি মামলা আছে। দীর্ঘদিন যাবত তিনি নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার এলাকা থেকে বিমান পথে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করতেন। আসামিদের বিরুদ্ধে বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় পৃথক পৃথক মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

ইয়াবা বিক্রি করতে এসে ধরা পড়লেন রিসোর্টের মালিক

আপডেট সময় ১১:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩