ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির! সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

রাজশাহীর বাঘায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ।

রাজশাহীর বাঘায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) এ বিষয়ে নারায়ণ চন্দ্র ভৌমিক থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের বাউসা বেণুপুর গ্রামের নীল মনি ভৌমিকের ছেলে নারায়ণ চন্দ্র ভৌমিক দীর্ঘ ৩২ বছর আগে তফশিল ভূক্ত ১২ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিল। গত ১ বছর আগে উপজেলা বাউসা রেণুপুর পূর্বপাড়া গ্রামের দেবেন্দ্রনাথ প্রামানিকে ছেলে সুবদ কুমার, সুবল প্রামানিক, মৃত চরণ প্রামানিকের ছেলে প্রভাত চন্দ্র প্রামানিক, প্রবদ চন্ত্র মানিক এবং সত্যেন্দ্রনাথ প্রামানিকের ছেলে সমেন কুমার প্রামানিক জোরপূর্বক এই জমি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে এই জমি বিষয়ে আদালতে মামলা করেন নারায়ণ চন্দ্র ভৌমিক। চলমান মামলার আসামীরা জমিতে প্রবেশ করতে পারবে না মর্মে ৬ জুন আদালত নিষেধাজ্ঞা দেন। কিন্তু আসামীরা আদালতের নিষেধজ্ঞা অমান্য করে ৩০ জুন দুপুরে জমিতে জোরপূর্বক প্রবেশ করে একটি মেহগনি গাছ কেটে নেন এবং বাদিকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এ বিষয়ে বাঘা থানার এ এসআই বলরাম চন্দ্র ঘোষ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আদালতের সিধান্ত মেনে উভয়কে চলতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

রাজশাহীর বাঘায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ।

আপডেট সময় ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩