সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুর জামিন না মঞ্জুর

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ জুলাই) মামলার রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক মো. আতাউল্লাহ্ তাদের জামিনের আবেদন নাকচ করে দেন।

অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান বাবুসহ ১৩ জন আসামি জামালপুর কারাগারে বন্দি রয়েছে। মঙ্গলবার আদালতে বাবুসহ ৯ জনের জামিনের আবেদন জানান তাদের আইনজীবী। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে আদালত সকল আসামির জামিনের আবেদন না মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুর জামিন না মঞ্জুর

আপডেট সময় ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩