ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

বিপৎসীমার উপরে নদ-নদীর পানি

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের হাওর-নদীতে কমতে শুরু করেছে পানি। একইসঙ্গে প্লাবিত নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে। তবে এখনও সুরমাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে তিন উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। আজ (মঙ্গলবার) সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭ সে.মিটার, ছাতক পয়েন্টে ১৩০ সে.মিটার ও দিরাই পয়েন্টে ২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০মি.মি. ও লাউড়েরগড়ে ৯০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মামুন হাওলাদার জানান, সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৮৭ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় পানি কমতে শুরু করেছে। বৃষ্টিপাত বন্ধ থাকলে পানি দ্রুতই নেমে যাবে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

বিপৎসীমার উপরে নদ-নদীর পানি

আপডেট সময় ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩