ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির! সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

দুই বছরের জন্য রংপুর রাইডার্সে সাকিব

গত আসরের পরপরই আভাস পাওয়া গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না সাকিব আল হাসান। সেটাই সত্যি হলো।

বরিশাল ছেড়ে দুই বছরের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তিনজন স্থানীয় ক্রিকেটার ও দুইজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে আগামী আসরের জন্য। কিন্তু গত আসরে ফাইনালে না যেতে পারায় সাকিবের প্রতি বরিশাল মালিকপক্ষের ক্ষোভ ছিল প্রকাশ্যে। তাই তখনই ইঙ্গিত মিলেছিল, আগামী আসরে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে সাকিবকে।

মল্লিক বলেন, ‘সাকিব বিপিএলে বসুন্ধরার সঙ্গে চুক্তি করেছে। পারস্পরিকভাবে সবকিছুই সম্পন্ন হয়েছে। ’ সাকিব ইতোমধ্যেই রংপুরে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন। চুক্তি পাকাপাকি করার জন্য অনুমতি চেয়েছেন বিসিবির কাছে।

ফরচুন বরিশালের হয়ে দুই আসরে ২৪ ম্যাচ খেলে ৬৫৯ রান ও ২৬ উইকেট নিয়েছেন সাকিব। ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু সেবার ফ্র্যাঞ্চাইজির আদলে না করে একদম নিজস্বভাবে টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। সবগুলো দলের মালিকানাই ছিল বোর্ডের অধীনে। তাই রংপুরের হয়ে তখন খেলা হয়নি সাকিবের।

এদিকে আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসর। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

দুই বছরের জন্য রংপুর রাইডার্সে সাকিব

আপডেট সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩