ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৬

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয়জন।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়ালে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাসারের খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৬

আপডেট সময় ০৬:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩