ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নগরীতে ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাত জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলো রাজিব হোসেন (২৭), মো: আশিক (৩০), মো: আশরাফুল আলম (৩৩), মো: ইব্রাহিম হোসেন সাগর (৩৩), মো: নাইম আলী (২৬), শ্রী সোহাগ সরকার (২৮) ও মো: কাওসার হোসেন রাজু (২৩)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ জুন রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমান, এসআই মো: নাদিম উদ্দীন ও এএসআই হাবিব ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় আসামী মো: কাওসার হোসেন রাজুর বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম ২ জুলাই দিবাগত রাতে মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজিব, আশিক, আশরাফুল, ইব্রাহিম, নাইম, সোহাগ ও কাওসারকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে দুই জন পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

নগরীতে ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩