ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

রাজশাহীর পবায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু।

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় বজ্রপাতে এ অপমৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম জয় (১৭)। সে মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম সেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।                                                                                                                                                                          জয়ের চাচাতো দুলাভাই পাকুড়িয়া গ্রামের জিয়ারুল জানান, তার চাচাতো শ্যালক জয় ও তার বন্ধু সিয়াম সকালে এখানে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিল। দুপুরের খাবার শেষে জয় ও সিয়াম বাড়ি থেকে বের হয়ে নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে যায়। এর কিছুক্ষণ পর কোনোরকম বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয় ঘটনাস্থলেই মারা যায়। সিয়াম আহত হয়।

তিনি আরও জানান, জয় বড়বনগ্রামের শেখপাড়ার জিয়াউল হকের ছেলে। জয়ের মরদেহ আরএমপি চন্দ্রিমা থানার বড়বনগ্রাম শেখপাড়ায় নেওয়া হয়েছে। এছাড়া সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে কী না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা মরদেহ নিতে চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

রাজশাহীর পবায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু।

আপডেট সময় ১১:০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩