ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির! সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

ঢাকা-১৭ উপনির্বাচন: আরাফাত নৌকা, হিরো আলম পেলেন একতারা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। কয়েক মাসের জন্য আইন প্রণেতা নির্বাচনের এই ভোটে দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পেয়েই প্রচারে নামবেন তারা। আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। আর একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক পেয়েছেন।

সোমবার (২৬ জুন) সকালে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বরাদ্দ দেন।

এছাড়াও এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।

প্রতীক বরাদ্দ পেয়ে হিরো আলম বলেন, ‘আমি একতারা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম, এ প্রতীকই বরাদ্দ পেয়েছি। আমার আর কোনও অভিযোগ নেই। এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা।’

আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য থাকবে সিসি ক্যামেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

ঢাকা-১৭ উপনির্বাচন: আরাফাত নৌকা, হিরো আলম পেলেন একতারা

আপডেট সময় ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩