ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট

১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

সোমবার (২৬ জুন) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

জানা গেছে, রবিবার (২৫ জুন) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখায় ওই যানজট সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সড়কে বেড়েছে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড পর্যন্ত ঢাকামুখী ২৭ কিলোমিটার গাড়ির সারি রয়েছে।

পুলিশ জানান, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এ ছাড়া রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে করে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কোথাও যাতে যানজট না হয়, এই জন্য মহাসড়কে সাত শতাধিক পুলিশ কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট

আপডেট সময় ১২:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩