ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

জাতীয় দল থেকে শুরু করে যুব দলও মাঠের পারফরম্যান্সে সেরা সময় পার করছে আর্জেন্টিনা। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টেও সু-সময় পার করছে আর্জেন্টিনার যুবারা।

শনিবার (২৫ জুন) ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায়) অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী (১৩টি) ব্রাজিলকে। যারা আগের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে। ফাইনালে আলবিসেলেস্তেরা ব্রাজিলকে হারাতে পারলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। যেখানে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। আর শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তে যুবরা।

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এদিন ডিলান ইচেভেরিয়া প্রথম গোল করে আলবিসেলেস্তে যুবাদের এগিয়ে নেন। দলের লিড দ্বিগুণ করেন ইভান মন্টেরস। দলের হয়ে তৃতীয় ও ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ইভান মন্টেরস। আর ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেক ঠুকেন মাতিয়াস বনিনো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

আপডেট সময় ১২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩