ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপস) ছিঁড়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. জাফর (৫০), মো. মিজান (৩২) ও মো. মোস্তফা (৪২)।

শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুব্রত পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে মিস্কার মেশিন (রুপস) ওপরে তোলার সময় তা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ছিঁড়ে পড়া রুপস তাদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ দুর্ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩