ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

কুমিল্লা চৌদ্দগ্রামে অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে শিমুল(১৩) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিমুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা গ্রামের সুমন মিয়ার পুত্র। তারা দীর্ঘ বছর ধরে পৌর এলাকার রামরায়গ্রামে বাসা ভাড়া থাকে।

স্থানীয় সূত্র ও নিহত শিমুলের বাবা সুমন মিয়া বলেন, ‘শিমুল বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বের হয়। এরপর রাত পর্যন্ত সে বাড়ি ফিরেনি। শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। শনিবার হায়দারপুল এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে এসে দেখি-আমার ছেলের লাশ। কে বা কারা অটোরিকশা ছিনতাই করে আমার ছেলেকে হত্যা করে লাশ ফেলে যায়। আমি কলিজার টুকরা শিমুল হত্যার বিচার চাই’।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মিয়া অটোরিকশা চালানোর সুবাদে তার ছেলে শিমুলও কম বয়সে অটোরিকশা চালানো শিখে নেয়। এরই মধ্যে সে অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণ-পোষণে সহযোগিতা করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল রহস্য জানা যাবে’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

কুমিল্লা চৌদ্দগ্রামে অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩