ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

স্ত্রীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে লাথি দিয়ে ফেলে বাসে নিচে পিষে হত্যা

গাজীপুরের শ্রীপুরে  স্ত্রীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে  লাথি দিয়ে ফেলে বাসে নিচে হত্যা করে তাকওয়া পরিবহনের সহকারী। এরপর তাঁকে পিষে দিয়ে যায় বাসটি। নিহত শহিদুল্লাহ (৫০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। গুরুতর আহত তাঁর স্ত্রীর নাম সাহেরা খাতুন (৪৬)।  

শুক্রবার (২৩ জুন) রাত  সাড়ে  ৮টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জব্বার মিয়া বলেন, সকালে তাঁরা স্বামী–স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বাসায় ফেরার পথে বাড়ির পাশে রঙিলা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। শহিদুল্লাহ রাস্তা পার হয়ে অন্য পাশের দাঁড়িয়ে স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। স্ত্রী সাহেরা খাতুন রাস্তা পার হয়ে পাশ দিয়ে হেঁটে স্বামীর দিকে যাচ্ছিলেন। এ সময় তাকওয়া পরিবহনের দু’টি বাস পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় একটি বাস সাহেরাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসে। শহিদুল্লাহ বাসটির গেটে ওঠার চেষ্টা করেন। এ সময় চালকের সহকারী তাঁকে লাথি দিয়ে ফেলে দিলে বাসটি তাঁকে পিষে দিয়ে চলে যেতে থাকে। স্থানীরা হইচই করে বাসটির গতিরোধ করে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, ‘স্ত্রীকে ধাক্কা দেওয়ার পরপরই শহিদুল্লাহ বাসটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় চালকের সহকারী তাঁকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে তাঁর ওপর দিয়ে বাস চালিয়ে নেন। এতে ঘটনাস্থলেই শহিদুল্লাহর মৃত্যু হয়। ফিলিং স্টেশনের সামনে ঘটনা ঘটায় এখানকার অনেকেই দৃশ্যটি দেখতে পেয়েছে।’আলহেরা মেডিকেল সেন্টারের কর্তব্যরত এক চিকিৎসক জানান, শহিদুল্লাহ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুরুতর আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার বিশ্বাস  বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত শ্রমিককে লাথি দিয়ে ফেলে গাড়ির নিচে চাপা দিয়ে মেরেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।

ঘাতক চালক ও চালকের সহকারীকে আটক করতে কাজ করছে পুলিশ। মরদেহটি হাসপাতালে রয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

স্ত্রীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে লাথি দিয়ে ফেলে বাসে নিচে পিষে হত্যা

আপডেট সময় ০২:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩