ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত

দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

“দেশ গড়ার হাতিয়ার – ডিপ্লোমা ইঞ্জিনিয়ার” “৩ বছরের ডিপ্লোমা- মানি না, মানবো না” এই স্লোগানকে সামনে রেখে ২৯ শে আগস্ট রোজ সোমবার দুপুর ১২ টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালীর পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটসহ পটুয়াখালীর সকল বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ এক বছর কমানোর বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী এক বক্তব্য দেন। তার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তৃতার তিব্র প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা বলেন একটি কুচক্রমহল ডিপ্লোমা শিক্ষাকে ধ্বংস করে দিতে চায় আমাদের জীবন থাকতে সেটা আমরা হতে দিতে পারি না আমাদের দাবি না মানলে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব।

শিক্ষার্থীদের দাবি ডিপ্লোমা কোর্স তিন বছর করা হলে শিক্ষার মান অনেকটাই কমে যাবে, চাকরি ক্ষেত্রেও তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে না এজন্য তারা তিন বছরে কোর্স চায় না। বাংলাদেশ মানবাধিকার কমিশন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহ-সভাপতি নাজমুল হাসান বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৪ বছর থেকে হ্রাস করে ৩ বছর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা, বহু পরীক্ষা নিরীক্ষার পর ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চালুকৃত ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি চরম অবজ্ঞা অবহেলার পরিচয় দিয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এমন ষড়যন্ত্র না করার জন্য এবং শিক্ষামন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন বিগত ১০ বছর যাবৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চরম শিক্ষক স্বল্পতা, ল্যাব-ওয়ার্কশপ সমস্যা, শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধানে এবং শিক্ষার মান উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি।” বিক্ষোভ মিছিলটি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন পত্র- পত্রিকা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর করার চিন্তাভাবনার কথা বলেন। বহু পরীক্ষা–নিরীক্ষা ও পর্যালোচনার পর ২০০০ সালে প্রধানমন্ত্রী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর থেকে চার বছরে উন্নীত করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল

দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

আপডেট সময় ০৩:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২