ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, এক মিনিটি নিরবতা পালন, দোয়া মাহফিল মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করা হয়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি ও নওগাঁ সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাতী লীগ, মহিলা লীগ, মহিলা যুবলীগের নেতা কর্মীবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।

এরপর উৎসবমুখর পরিবেশে নওগাঁ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল র্যালির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকল নেতাকর্মীদের নিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নওগাঁয় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট সময় ১২:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩