ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

জুড়ীতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার জেলার জুড়ীতে জামালপুর জেলার বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে জুড়ী প্রেসক্লাবের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন- সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। কিন্তু সাংবাদিকরা যখন রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সকল অন্যায়কারী, অত্যাচারী বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ করে থাকেন, সেটা তখন তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এর অন্যতম উদাহরণ সাংবাদিক নাদিমের হত্যাকান্ড। বর্বরোচিত এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান সাংবাদিকরা।

এ সময় নাদিম হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত সকলকেই তদন্ত সাপেক্ষে খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান।

জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এমএম সামছুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক মানবজমিন প্রতিনিধি ইমরানুল ইসলাম, মাইটিভি ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার নাজমুন নাহার, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি খোর্শেদ আলম, দৈনিক কালেবলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি ফারুক মিয়া, দৈনিক ভোরের সময় প্রতিনিধি জাকির হোসেন, জেটিভি প্রতিনিধি মাহফুজুল ইসলাম, দৈনিক জনবানী প্রতিনিধি আবিদ হোসাইন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

জুড়ীতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩