ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

কুমিল্লায় আন্ত:জেলা মহিলা চোর চক্রের সক্রিয় ৭ সদস্য গ্রেফতার

কুমিল্লায় টমছমব্রীজ এলাকায় পথচারী নারীর ভ্যানিটিব্যাগ থেকে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে আন্তঃজেলা নারী চোর চক্রের সাত সদস্য। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আটক নারীদের বিষয়ে তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকায় গৃহবধু জান্নাতুল ফেরদৌসকে একা পেয়ে তার সাথে বিভিন্নভাবে কথা বলে সম্পর্ক তৈরীর চেষ্টা করেন চোর চক্রের সদস্যরা। এক পর্যায়ে ভ্যানিটিব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নেয়ার চেষ্টা করলে গৃহবধু জান্নাতুল ফেরদৌস চোর বলে চিৎকার শুরু করে। পরে কোতয়ালী মডেল থানার টহল পুলিশ বোরকা পরিহিত সাত নারীকে আটক করে এবং ওই চক্রের বাকী সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত আছে।

আটককৃতরা হলো ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরম-ল গ্রামের পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০), শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)।

তাদের মধ্যে শাহানার বিরুদ্ধে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মনবাড়ীয়া নাসিরনগর থানায় দুটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা স্বীকার করেন তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চুরি করতো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

কুমিল্লায় আন্ত:জেলা মহিলা চোর চক্রের সক্রিয় ৭ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩