ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

চট্টগ্রাম মহানগর সন্দীপ ঘাট থেকে র‍্যাব-৭ এর অভিযানে ১৯ হাজার ২ শত পিস ইয়াবাসহ আটক ৩

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের কুতুবদিয়া হতে একটি যাত্রীবাহী ট্রলার যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২১ জুন ২০২৩ তারিখে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সনদ্বীপঘাট এলাকায় বর্ণিত যাত্রীবাহী ট্রলারটির জন্য অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে আনুমানিক ১২ :৪৫ মিনিটের দিকে উক্ত যাত্রীবাহী ট্রলারটি ঘাটে এসে থামার সঙ্গে সঙ্গে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি হাতে ব্যাগ সহ উক্ত ট্রলার থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ আব্দুর রহিম (৩৫), পিতা- মৃত মকগুল আহম্মদ, সাং-হাবির পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। মোঃ রিদওয়ান (৩০), পিতা- মৃত নুরুল হক, সাং- রুমালিয়া ছড়া, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার এবং ৩। মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- হাজম পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হাতে থাকা ০৩টি শপিং ব্যাগ হতে আসামীদের নিজ হাতে বের করে দেয়া মতে সর্বমোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম মহানগর সন্দীপ ঘাট থেকে র‍্যাব-৭ এর অভিযানে ১৯ হাজার ২ শত পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় ০৩:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩