ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

পাপনের চোখে সেরা যে ৫ জন

ভালো জয় কিংবা কোনো সিরিজ জিতলে পুরস্কারের কোনো কমতি থাকে না, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। অনেকবারই ক্রিকেটারদের বাড়তি বোনাস দেওয়া হয়েছে। এমনকি পুরো টিম ম্যানেজমেন্টকেও এই পুরষ্কার দেওয়া হয় এমন টাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

সবশেষ সোমবার, ১৯ জুন অর্থ পুরস্কার পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ১৪ হাজার রান করার সুবাদে তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

তবে মুশফিকের মতো করে অন্য আর কোনো ক্রিকেটারকে এভাবে সম্মান জানাবে না বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ভাষ্য, একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে (মুশফিক) তো, আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেওয়া হয়েছে। কিন্তু এটা যে মিডিয়া তে আসবে, তাহলে তো সবাই চাবে। এবারই শেষ আর কাউকে দেব না।

এদিকে আইপিএলে খেলতে না যাওয়ায় ক্ষতিপূরণ পাচ্ছেন, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এ ছাড়া আইপিএল ছেড়ে মাঝপথে দেশে ফিরেন লিটন দাস। তিনিও ক্ষতিপূরণের মতো আর্থিক অনুদান পাচ্ছেন। তবে কবে নাগাদ তা দেওয়া হবে, এ বিষয়ে এখনও কিছুই জানায়নি বিসিবি।

গণমাধ্যমে বিসিবি বস জানালেন, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি; এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনও আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে, ওদের জন্য কিছু করা উচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

পাপনের চোখে সেরা যে ৫ জন

আপডেট সময় ০২:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩