কুমিল্লায় শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলদেবও সুভদ্রাদেবীর রথযাত্রা মহোউৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে আট দিনব্যাপী ওই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এবং বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কুমিল্লা-৭ চান্দনিা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন প্রমুখ।
মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি 






















