ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা

কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগিতায় মঙ্গলবার (২০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো: নুরুল্লাহ, গীতা পাঠ করেন বিশ্বজিৎ চন্দ্র পাল, বাইবেল থেকে পাঠ করেন ডা. লরেন্স টীমু বৈরাগী এবং ত্রিপিটক পাঠ করেন অধ্যক্ষ শিলভদ্র মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: শামীম আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আবদুল্লাহ আল মামুন।

ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ট্রাস্টি নির্মল চন্দ্র পাল, মাওলানা ইবরাহীম আল কাদেরী, মওলানা রফিকুল ইসলাম হেলালী, প্রদীপ কুমার রাহা কান্তি, অধ্যক্ষ শিলভদ্র মহাথের, পাস্টার ডা. লরেন্স টীমু বৈরাগী, অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল মতিন, শিবু প্রসাদ রায় প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় কথা বলেন, প্রবীন সাংবাদিক আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা জিএম সিকান্দার।

প্রশিক্ষন কর্মসূচীতে জেলার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানের পুরহিত ও ঈমানগণ অংশ নেন।

সভায় সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও কোন প্রকার গুজবে কান না দিয়ে সচেতনতার সাথে সামাজিক শান্তিশৃংখলা বজায়ের বিষয়ে আলোকপাত করা হয়।

বক্তারা বলেন হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি ও বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ। আমাদের ভেতরে ভেদাভেদের কোনো প্রশ্ন আসতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, বাঙালি হিসেবে থাকতে চাই।”
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা

আপডেট সময় ০৮:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩