ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রাস্তার গাইড ওয়াল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে একটি রাস্তার গাইড ওয়াল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অপরদিকে রাস্তাটি নির্মাণে ইউনিয়নটির সেনপাড়ায় কয়েকটি বসত বাড়ির মাটি কেটে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এলজিইডির বরাদ্দে ষোলঘর ভূমি অফিস সংলগ্ন ইট সলিং রাস্তার মোড় থেকে সেনপাড়া পর্যন্ত প্রায় ৪৩৫ ফুটের নতুন রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।

অভিযোগ উঠেছে নির্মাণাধীন ওই রাস্তার জন্য সেনপাড়ার কয়েকটি বসতবাড়ি কেটে মাটি নেওয়া হয়েছে।

এছাড়া রাস্তার পশ্চিম পাশে পুকুরে নির্মিত গাইড ওয়ালটিও রাস্তার মাটি রক্ষায় কোন কাজে আসবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মিত কাঁচা রাস্তার উচ্চতা থেকে প্রায় ১৫ ফুট নিচে গাইড ওয়ালটি নির্মাণের ফলে রাস্তার মাটি ধরে রাখা যাচ্ছে না। এতে রাস্তার মাটি সব পুকুরে ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

লক্ষ্য করা যায়, রাস্তার জন্য কয়েকটি বসতবাড়ির পাশ থেকেও যত্রতত্রভাবে মাটি কেটে নেওয়া হয়েছে।

সেনপাড়ার কালু মাস্টার, চিত্তপদ মাস্টার বলেন, রাস্তার জন্য বসতবাড়ির পাশ থেকে মাটি নেওয়া হলেও এখন রাস্তায় মাটি থাকছে না। রাস্তা রক্ষার জন্য অপরিকল্পিতভাবে যে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে এটি সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে। এ কাজের বিষয়ে সুশ্চিতভাবে সংশ্লিষ্ট ঠিকাদারের কোন পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, সঠিক নিয়মে যদি গাইড ওয়াল করা হতো তাহলে রাস্তায় মাটি থাকতো। আমি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সাবকে বিষয়টি অবহিত করেছি। জানতে পেরেছি রাস্তাটির আরসিসি ঢালাই কাজের জন্য বরাদ্দ হয়েছে।

শ্রীনগর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান, এ ব্যাপরে আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাস্তার গাইড ওয়াল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ১২:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩