ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা মিরপুর বিআরটিএতে রাজস্ব কর্মকর্তা রুহুল আমিনের ‘দালাল সাম্রাজ্য’

পুঠিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাথী গ্রামের এক ষষ্ঠ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য ডাক্তার আব্দুল খালেকের বিরুদ্ধে। গত ৯ জুন সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর পরিবার জানান।

বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয় ভুক্তভোগীকে। পরে ভুক্তভোগীর দাদিকে এ ঘটনা ধামাচাপা দিতে ৫০ হাজার টাকা লোভ দেখায় কথিত ডাক্তার খালেক। ঘটনাটি কাউকে না বলার জন্যও সতর্ক করে দেয় তাকে।

ঘটনাটির প্রত্যক্ষদর্শী বান্ধবী জানায়, ঘটনার দিন আমরা ডাক্তারের বাসায় যাই। সে আমাদের গেম খেলার জন্য মোবাইল দেয়। একপর্যায়ে আমার বান্ধবীকে অসুখ দেখার কথা বলে পাশের রুমে ডেকে নেয়। অনেক সময় পার হলেও বান্ধবী না আসায় আমরা ওই রুমে ঢুকে পড়ি। এসময় ডাক্তারকে বিবস্ত্র এবং ভিকটিমকে কাঁদতে দেখা যায়। পরে আমরা তাকে সেখান থেকে নিয়ে বাসায় চলে আসি।

ওই ঘটনার ১১ দিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে মেয়েটির বড় বোন তাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে ধর্ষনের ঘটনার সত্যতা স্বীকার করে। পরে সোমবার (১৮ জুন) বিষয়টি জানাজানি হলো ওই গ্রামের লোকজন ৯৯৯ এ কল দেয়। পুলিশ এসে ঘটনার সত্যতা তদন্তের আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাক্তার।

এ ঘটনায় মেয়েটি গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য নেওয়া হয় এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিমের মা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে মেয়েটি চিকিৎসা নিচ্ছে বলে শুনেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

পুঠিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৯:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩