ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে ট্রাক ও সিএনজি’র চাপায় সার্ভেয়ার নিহত

রাজশাহীর দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাক ও সিএনজির চাপায় আব্দুল্লাহ আল কাফি (৫৫) নামের এক ভূমি সার্ভেয়ার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো পালশা কেয়াতলা বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। নিহত সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। অপর দিকে আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ বাজার থেকে সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি ও তাঁর সঙ্গে এক ব্যক্তি কানপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে যুগিশো কেয়াতলা নামক স্থানে এক সিএনজির সঙ্গে কাফির মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় পাশ দিয়ে যাওয়া চলন্ত পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে। দুর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং দুর্ঘটনাকৃত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এবিষয়ে কেউ মামলা করলে মামলা নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ

দুর্গাপুরে ট্রাক ও সিএনজি’র চাপায় সার্ভেয়ার নিহত

আপডেট সময় ০৯:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩