ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মঠবাড়িয়ার ৫ টি সাংবাদিক সংগঠন। ১৯ জুন সোমবার সকালে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, উপজেলা প্রেস ক্লাব, রিপোটার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে ৫ টি সাংবাদিক সংগঠনের সমন্বয়ক সাংবাদিক নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক জুলফিকার আমীন সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক, শিক্ষক নেতা কলামিষ্ট নূর হোসাইন মোল্লা, আ.লীগ নেতা সমাজ সেবক শাকিল আহম্মেদ নওরোজ,সাবেক কমিশনার হেমায়েত উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, রিপোর্টার্স ক্লাব সাধারন সম্পাদক কামরুল আকন, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ, মনবাধিকার কর্মী এইচ এম মনিরুজ্জামান, সাংবাদিক সমিতি সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক শাকিল আহম্মেদ, রিপোটার্স ইউনিটি সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সাংবাদিক নাসির উদ্দিন, রুম্মান হাওলাদার, দৈনিক আমাদের কন্ঠ মঠবাড়ীয়া প্রতিনিধি এজাজ চৌধুরী, আফজাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত ১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৭১ টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে স্থানীয় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে। পরের দিন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মানববন্ধনে বক্তারা এজাহার নামীয় সকল আসামীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

আপডেট সময় ০৮:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩