ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

শিবচরে ভেজাল স্যালাইনসহ খাদ্যপণ্য জব্দ, আটক এক

মাদারীপুর জেলার শিবচরের বন্দরখোলা এলাকায় পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লি. নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিএসটিআই এর অনুমোদিত কিছু পণ্যের আড়ালে অনুমোদনহীন ভেজাল খাবার স্যালাইন, ঝালমুড়ি, চিপস, তেঁতুলের চাটনিসহ নানা ধরনের মুখরোচক খাবার উৎপাদন হতো কারখানাটিতে।

সোমবার (১৯ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালিয়ে ভেজালপণ্য জব্দ করা হয়। এ সময় সাদ্দাম মাতুব্বর (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

সাদ্দাম হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রাম এলাকার আসলাম মাতুব্বরের ছেলে। সে কারখানাটির ম্যানেজারের দায়িত্ব পালন করতো। অভিযানকালে কারখানাটির মালিক স্থানীয় রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালায় বন্দরখোলা এলাকার পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানায়। এসময় অনুমোদনহীন ২০২৪ কার্টুন খাবার স্যালাইন, বিএসটিআই এর অনুমোদনহীন তেঁতুলের চাটনি, ঝালমুড়ি, চিপস, নোংরা পরিবেশে তৈরিকৃত ৮ ড্রাম মটরভাজা, পণ্য বাজারজাত করণের মোড়ক ও স্যালাইন তৈরির নানান উপকরণ জব্দ করা হয়। এসকল ভেজাল খাদ্যপণ্য রাতের আঁধারে মোড়কীকরণ করে শিবচরসহ প্রত্যন্ত এলাকার দোকানে সরবরাহ করতো।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ বলেন, গ্রামের মধ্যে কারখানা দিয়ে ভেজাল খাদ্যপণ্য তৈরি করছিল তারা। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদ্দাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, এখানে অনুমোদিত কিছু পণ্যের সঙ্গে অনুমোদনহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে, এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবচর থানা থেকে আমরা এখানে আসি। কারখানাটি ঘুরে দেখি, অনুমোদনহীন বিপুল পরিমাণ খাবার স্যালাইনসহ খাদ্যপণ্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে চিহ্নিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ

শিবচরে ভেজাল স্যালাইনসহ খাদ্যপণ্য জব্দ, আটক এক

আপডেট সময় ০৬:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩