ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে হত্যা

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে আল আমিন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু ইমরান সরদারের বিরুদ্ধে। ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ইমরান সরদারকে গ্রেফতার করেছে।

রবিবার (১৮ জুন) ঝিকরগাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আল আমিন ও ইমরান সরদার একই সাথে চলাচল করতো, তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলো। আড়াই মাস আগে আল আমিন ইমরানের কাছ থেকে দুই হাজার চারশো(২৪০০) টাকা ধার নেন। শনিবার রাতে তারা শিওরদাহ গ্রামের একটি  সরদারের নির্মাণাধীন বাড়ি ছাদে নেশা করছিলো। সেখানে ইমরান আল আমিনের কাছে পাওনা টাকা চাইলে দুই জনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ইমরান ওই ছাদে আল আমিনকে লোহার রড় দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। রবিবার সকালে ওই ভবনের পশ্চিম পাশে আল আমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেয়ে পুলিশ ইমরানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, সকাল পৌনে আটটার দিকে আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমিন শিওরদাহ গ্রামে মৃত মোসলেম সরদারের ঘর জামাই। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আজাদ হোসেনের ছেলে। এবং অভিযুক্ত ইমরান সরদার শিওরদাহ গ্রামের আজিজুর রহমানের ছেলে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, আল আমিন ও ইমরান মাদকাসক্ত। এদিকে খবর পেয়ে রবিবার সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমনভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে হত্যা

আপডেট সময় ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩