ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে সাইকেল ওভারটেকিং নিয়ে হত্যা কান্ডের গ্রেফতার-৩

চাঁপাইনবাবগঞ্জে নবম শ্রেণীর ছাত্র শিহাব হত্যা কান্ডের নৃশংস ঘটনার এজাহারভূক্ত ০৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছেন র‍্যাব-৫।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন শেরপুর ভান্ডার এলাকার মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ বাবু (২১) মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ আকাশ (২৬) মৃত মানিকের ছেলে মোঃ রুবেল আলী (২৬)।

উল্লেখ, গত ০৭ জুন ২০২৩ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে তর্ক-বিতর্ক জেরে সিহাব আলী (১৭) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।

উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আসামিরা সকলে গা ঢাকা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিহতের আত্মীয়-স্বজন এবং সহপাঠীরা মানববন্ধন করে।

শনিবার (১৭ জুন) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, এর রাজশাহীর একটি অপারেশন দল রাত ১২ টা ১৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মহানন্দা টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, এ অভিযানে উক্ত মামলার এজাহারভুক্ত তিনজন আসামিকে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করার সময় তাদের আটক করা হয়। এজাহার ভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

চাঁপাইনবাবগঞ্জে সাইকেল ওভারটেকিং নিয়ে হত্যা কান্ডের গ্রেফতার-৩

আপডেট সময় ১০:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩