ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবীতে কুমিল্লায় মানববন্ধন-পথপ্রতিবাদ সমাবেশ

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুমিল্লায় মানববন্ধন ও পথ প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার ( ১৭ জুন ) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সড়কে সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার চেয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন ও পথ প্রতিবাদ সমাবেশে অংশ নেয় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক,প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদেক মামুন, বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি ওমর ফারুকী তাপস, বাংলানিউজের জেলা প্রতিনিধি তৈয়মুর রহমান সোহেলসহ আরো অনেকে।

পথপ্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূলপরিকল্পনাকারি চেয়ারম্যান বাবুকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন– নৃশংস হত্যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।

গোলাম রব্বানি নাদিম ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’–এর ও মানববজমিনের জামালপুর জেলা প্রতিনিধি । একই সঙ্গে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক

সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবীতে কুমিল্লায় মানববন্ধন-পথপ্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০১:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩