ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

নাদিম হত্যা: অভিযুক্ত চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যারকাণ্ডে নেতৃত্ব দেওয়া বকশীগঞ্জ সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে,সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে আপনার সংশ্লিষ্টতা জোড়ালভাবে উল্লেখিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যমে আপনার অসাংগঠনিক কার্যক্রম এবং অসদাচরণ প্রকাশ পাওয়ায় আপনাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ, সাধুরপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

চিঠিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর

নাদিম হত্যা: অভিযুক্ত চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিষ্কার

আপডেট সময় ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩