ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

ঝিকরগাছায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা

যশোরে জেলার ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় যশোর ২ আসনের সংসদ সদস্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর ২ (চৌগাছা, ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মো. নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।’ তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে এবং মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম।  এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

ঝিকরগাছায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা

আপডেট সময় ০৪:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩