ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

পুঠিয়ায় ড্রাম, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ড্রাইভার হেলপারসহ তিনজন আহত। গুরুতর আহত দুই ড্রাইভারকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া পৌরসভার গোপাহাটী ফকিরপাড়া ঢালান সংলগ্নে বৃহস্পতিবার (১৫জুন) সকাল ৯ ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে । পবা হাইওয়ে থানার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, রাজশাহী হতে নাটোর গামী ১০ চাকার ড্রামবালুর ট্রাক যাহার ট্রাক নাম্বার (ঢাকা মেট্রো ট ২৪-১২২৮) এবং বিপরীত দিক থেকে আসা নাটোর হতে রাজশাহীগামী মেসাস সরকার কনষ্ট্রাকশন কোম্পানির মালবাহী ট্রাক যাহার ট্রাক নাম্বার (নাটোর ট- ১১-০০১৪) এর সহিত মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে করে উভয় ট্রাকের হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হয়। আহত ব্যক্তিরা হলেন,পশ্চিমভাগ বাশবাড়ি এলাকার আমিনের ছেলে সুমন (২৬), সৈয়দপুরগ্রামের মফিজের ছেলে মনির (৪০) ও নাটোর আহম্মদপুর এলাকার কামালের ছেলে নাসির (২০ )। আহতদের পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পুঠিয়া থানার তদন্ত ওসি, পবা হাইওয়ে অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

পুঠিয়ায় ড্রাম, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন

আপডেট সময় ০২:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩