আগামী ১৮ জুন রবিবার সারা দেশের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৩ জুন) দিনব্যাপী শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।
সভায় সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম রূম্পা, ডা. ফাহমিদা ইসলাম লিমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 























