জামালপুরের দেওয়ানগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আশ্রয়ন প্রকল্পের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ জুন ভোর রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ।
ভুক্তভোগীদের দাবী ,১৩ জুন ভোর রাতে আশ্রয়ণ প্রকল্পের বিমালা বেগমের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সব সব মালামাল পুরে ছাই হয়ে যায়, এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে, খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান সাকিরুজ্জামান রাখাল জানান জুরুরী কাজে আমি ঢাকা ছিলাম খবর পেয়ে চলে এসেছি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগীতায় সার্বিক সব কিছু করা হবে । দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ মো. কামরুজ্জামান জানান, ১৩ জুন ভোর রাতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।এদিকে ঈদের আগে ঘরবাড়ী সহায় সম্বল সব হারিয়ে দুচোখে অন্ধকার দেখছে তারা ।
১৩ জুন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা এবং পি আই ও মাযহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্য সহায়তা দিয়েছেন। পরবর্তীতে তাদের সরকারিভাবে ডেউটিন ও নগদ অর্থ সহায়তার হয়েছেন আশ্বাস প্রদান করেছেন।
মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, জামালপুর 























