ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির শিকার বিএনপি সভাপতির ভাই নুরু হাওলাদার কালীগঞ্জে শামীম হত্যা মামলার আসামি ইমরান আলম, এখন মহেশপুর থানার ওসি গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

জাতীয় সংসদের সংরক্ষিত একটি আসনের উপনির্বাচন ২৪ নভেম্বর

জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে বণ্টন করা সংরক্ষিত একটি শূন্য আসনের ভোটগ্রহণ আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার সই করা প্রজ্ঞাপনে সংরক্ষিত এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে ইসি জানায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর অনুযায়ী একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগ এর অনুকূলে বণ্টন করা সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে ১ নভেম্বর (মঙ্গলবার)। মনোনয়ন বাছাই করা হবে ২ নভেম্বর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ নভেম্বর (মঙ্গলবার) এবং ভোটগ্রহণ করা হবে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার)। নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির শিকার বিএনপি সভাপতির ভাই নুরু হাওলাদার

জাতীয় সংসদের সংরক্ষিত একটি আসনের উপনির্বাচন ২৪ নভেম্বর

আপডেট সময় ১০:০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২