ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

উচ্ছ্বাস আনন্দে ঢাকা প্রতিদিনের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ঢাকা প্রতিদিন এর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেছেন, গণমাধ্যমের চলমান এ সঙ্কটকালে সামাজিক দায়বদ্ধতামূরক সাংবাদিকতাই কেবলমাত্র সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে পারে। দেশ, সমাজ ও জনস্বার্থমূলক কর্মকান্ডের মাধ্যমেই সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষুন্ন রাখতে হবে সাংবাদিকের মর্যাদা।
রবিবার বেলা ১১ টা থেকে ৩টা পর্যন্ত  ময়মনসিংহে ঢাকা প্রতিদিন এর পিনজস্ব কার্যালয় ও ধানসিঁড়ি রেস্টুরেন্টে দুই পর্বে এ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগভুক্ত জেলা ও উপজেলাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রধান এম এ আজিজ এর সভাপতিত্বে ও ব্যুরো চীফ মাইন উদ্দিন উজ্জ্বল এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রতিদিনের সম্পাদক প্রকাশক মঞ্জুরুল বারী নয়ন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাঈদূর রহমান রিমন। এছাড়াও  অতিথি আলোচক হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সিনিয়র সাংবাদিক বদরুল আমিন, দেশবাংলার কান্ট্রি এডিটর গোলাম সারোয়ার ও ঢাকা প্রতিদিনের বিভাগীয় প্রধান সোহাগ আরেফিন বক্তব্য রাখেন।
বক্তারা চলমান অপসাংবাদিকতার জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে প্রকৃত সাংবাদিকতা ও জনস্বার্থমূরক কাজে নিজেদের নিয়োজিত রাখার জন্য সাংবাদিক প্রতিনিধিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠানে জামালপুর প্রতিনিধি এমডি মাইনুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রতিনিধি রশিদ আব্বাসী, শেরপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, নেত্রকোনার জেলা প্রতিনিধি মীর্জা হৃদয় সাগরসহ কয়েকজন উপজেলা প্রতিনিধিও বক্তব্য রাখেন। প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল হাসান, ওয়াহিদুজ্জামান আরজু, আসাদ তালুকদার, তাজুল ইসলাম, তসলিম সরকার, নীহার রঞ্জন কুন্ডু, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম লিটন, শিউলী রেখা, ওবায়দুল্লাহ রুমি প্রমুখ।
বেলা ১১ টায় ময়মনসিংহের ছোটবাজারস্থ ঢাকা প্রতিদিন কার্যালয়ে সম্পাদক প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক পৌঁছালে তাদের পুস্পমাল্য অর্পণ করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত আনন্দঘন এ অনুষ্ঠানে প্রতিনিধিদের উচ্ছ্বাস উদ্দীপনা অতিথিদের আপ্লুত করেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

উচ্ছ্বাস আনন্দে ঢাকা প্রতিদিনের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১১:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩