ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

ইন্দোনেশিয়ায় ২৪০ আরোহীবাহী নৌকায় আগুন, নিহত ১৪

ইন্দোনেশিয়ায় নৌকায় আগুন লেগে ১৪ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ২৪০ জন আরোহী ছিলেন। সোমবার (২৪ অক্টোবর) ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলে গন্তব্যে যাওয়ার সময় বিপুল সংখ্যক যাত্রীবাহী এই নৌকায় আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় ২৩০ জন যাত্রী এবং ১০ জন ক্রু অবস্থান করছিলেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি এবং নৌকা দুর্ঘটনা খুবই সাধারণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে যাত্রী পরিবহনের জন্য প্রায়শই ফেরি ও নৌকা ব্যবহৃত হয়ে থাকে এবং সেগুলোর নিরাপত্তা ব্যবস্থাও বেশ দুর্বল।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা প্রদেশের একটি গভীর আগ্নেয়গিরির গর্তের হ্রদে প্রায় ২০০ জন লোক নিয়ে জনাকীর্ণ একটি ফেরি ডুবে যায়। এতে সেসময় ১৬৭ জন নিহত হয়েছিলেন।

এছাড়া ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত যাত্রীবাহী একটি জাহাজ ৩৩২ জন যাত্রী নিয়ে ডুবে যায়। সেসময় সেই ঘটনায় মাত্র ২০ জন প্রাণে বেঁচে ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ইন্দোনেশিয়ায় ২৪০ আরোহীবাহী নৌকায় আগুন, নিহত ১৪

আপডেট সময় ০৩:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২