ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কুমিল্লায় পুলিশের অভিযানে গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী আটক

আজ (৮ জুন) বৃহস্পতিবার সকালে কোতয়ালি থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৮ নং ওয়ার্ড হাউজিং এষ্টেট স্বপ্নের ছায়া প্লট নং ১১ ব্লক এম সেকশন-৪ এর উত্তর পাশে জনৈক মোজাম্মেল এর নির্মাণাধীন পরিত্যক্ত ছাদবিহীন বিল্ডিং এর ভিতর পশ্চিম পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ সানি (২৪), মোঃ সাকিব (২৩), নুরে আলম ওরফে নুরা (৪০) দৌড়ে পালানোর চেষ্টা কালে মোঃ সানি (২৪) ও মোঃ সাকিব (২৩) কে আটক করা হয়।

আটককৃত সানি ও মোঃ সাকিব দ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের উপস্থাপন মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফারকৃত আসামীরা হলো,মোঃ সানি (২৩), পিত- মৃত ইকবাল, সাং- বারোপাড়া (মধ্যপাড়া) এবং মোঃ সাকিব (২৩), সাং- নুরপুর (প্রাইমারি স্কুলের পিছনে), উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় পলাতক আসামীর নাম ও ঠিকানা- নুরে আলম ওরফে নুরা (৪০), পিতা- জাহাংগীর আলম, সাং- নুরপুর (বড়বাড়ি), থানা- কোতোয়ালি মডেল, জেলা- কুমিল্লা।

আটককৃত আসামী মোঃ সানির বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও পলাতক আসামী নুরে আলম ওরফে নুরার বিরুদ্ধে পূর্বের ১৭ টি মাদক মামলা, ০১ টি নারী শিশু মামলা, ০১ টি মারামারি মামলা সহ মোট ১৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ পলাতক আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লায় পুলিশের অভিযানে গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৪:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩