ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডি মনিরুজ্জামানের হাতে সব ক্ষমতা দুঃখের কথা শুনেই সহায়তার হাত বাড়ালেন মানবিক ডিসি জাহিদ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, যুবদল নেতা আল আমিনের বিরুদ্ধে মামলা আরব দলগুলোর সমর্থন পেলে ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদাবাজি, ক্ষুব্ধ পর্যটক ও যাত্রীরা ১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত উখিয়ায় এসআই কিবরিয়াসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ১ লাখ ইয়াবা ও পিস্তল গায়েবের অভিযোগ নেতানিয়াহুর বদলে ‘কম ক্ষতিকর’ প্রধানমন্ত্রী চান গাজাবাসী বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুমিল্লায় সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মানহানির মামলা

কুমিল্লায় একটি স্থানীয় পত্রিকার সম্পাদক, তিন সাংবাদিক ও এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে ৬ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি বুধবার (৭ জুন) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলী আদালত মামলাটি করেন।

এদিকে, মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, পত্রিকাটির চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ এবং মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মজুমদারকে আসামি করা হয়েছে।

গত ৩ জুন (শনিবার) চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মুছা মজুমদারসহ নেতাকর্মীরা সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা তুলে ধরে সংবাদ পরিবেশন করে দৈনিক আমাদের কুমিল্লাসহ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা। ওই সংবাদের প্রেক্ষিতেই মামলাটি দায়ের করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত অনুসারী কৃষকলীগ নেতা।

মামলার এজাহারে জানা যায়, গত ৪ জুন (রোববার) দৈনিক আমাদের কুমিল্লায় সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের বিরুদ্ধে ইউপি নির্বাচনে নৌকার বিরোধীতা ও টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এই কারণে এমপি’র ৫ কোটি টাকা এবং বাদীর ১ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদী চান্দিনা পৌর কৃষক লীগের সভাপতি মো. জয়নাল আবেদনী বলেন, আমাদের সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছি। এ বিষয়টি এখন আদালতের। আদালত দেখবেন। আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না ।

মামলার বাদী পক্ষের আইনজীবী এমডি রিয়াজ উদ্দিন মজুমদার বলেন, আদালত মামলা গ্রহণ করেছেন। মামলার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমরা পরে কথা বলবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডি মনিরুজ্জামানের হাতে সব ক্ষমতা

কুমিল্লায় সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট সময় ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩