ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিত্রাং : মিরসরাইয়ে জোয়ারের পানিতে ড্রেজার ডুবে নিখোঁজ ৮

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), শাহীন মোল্লা (৩৮), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), বশর (৪৫) ও তারেক। বাকী দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে ৯ শ্রমিক অবস্থান করছিলেন। এদের মধ্যে ছালাম নামের একজন নিরাপদ স্থানে চলে গেলেও বাকিরা ড্রেজারে অবস্থান করছিলেন।

তিনি বলেন, বালু উত্তোলনকারী শ্রমিকরা দিন-রাত ড্রেজারে অবস্থান করে থাকেন। সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি ঘুমেরও ব্যবস্থা ছিল। বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেছি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সিত্রাং : মিরসরাইয়ে জোয়ারের পানিতে ড্রেজার ডুবে নিখোঁজ ৮

আপডেট সময় ০১:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২