ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রংপুরে ১ কোটি ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

রংপুর মহানগরীতে ফয়সাল হোসেন (৩৮) নামের এক যুবককে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।

বুধবার (৭ জুন) সকাল পৌনে ৯ টার দিকে মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে যাত্রীবাহী শ্যামলী পরিবহন থেকে ওই যুবককে আটক করা হয়। বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো কোমরে বেধে রেখে ছিলেন ওই যাত্রী।

আটক ফয়সাল হোসেন মুন্সিগঞ্জ জেলা সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, ইয়াবার চালান রংপুর থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্যামলী পরিবহনে ফয়সাল নামের এক যাত্রীর কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়।

ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ মোড়ানো ছিল স্বর্ণগুলো। ফয়সাল স্বর্ণের বার ঢাকা থেকে নিয়ে রংপুরে আসছিলেন।

মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, আটক ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রংপুরে ১ কোটি ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট সময় ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩