ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কুমিল্লায় র‌্যাবের অভিযানে সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৫ জুন ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকা হতে সিলেট জেলার ওসমানী নগর মামলা নং-২৩৬, তারিখ ০১/১০/২০০৮ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জিলু মিয়া (৪৩), পিতা-মৃত রইছ আলী, সাং-বড় ধিরারাই, থানা-ওসমানী নগর, জেলা-সিলেট কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দের জের ধরে আসামীর দুলাভাই আজগর আলী, তার ভাই আসমত আলীর সাথে গ্রেফতারকৃত আসামীর মারামারি হয়। মারামারিতে আসামীর দুলাভাই এর ভাই আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রেক্ষিতে আজগর আলী সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামী জিলু মিয়া আত্নগোপনে চলে যায়। উক্ত মামলার বিচারিক কার্যক্রমে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীপন সাজা প্রদান করেন।

এছাড়াও তাকে ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে ০১ বছরের সশ্রম কারাদন্ড দন্ডিতসহ অন্য একটি ধারায় ০২ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লায় র‌্যাবের অভিযানে সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় ০২:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩