ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

শিবচরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে ফাতেমা আক্তার (২৫) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালু মুন্সির কান্দী গ্রামের নুরু শেখের ছেলে আবুল হোসেনের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মরহেদটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  ঘটনার পর থেকে নিহতের স্বামী আবুল হোসেন পলাতক রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ মাঝিকান্দী গ্রামের ইমদাদুল শিকদারের মেয়ে ফাতেমা আক্তারের বিয়ে হয় একই উপজেলার  কুতুবপুর ইউনিয়নের কালু মুন্সির কান্দি গ্রামের নুরু শেখের ছেলে আবুল হোসেনের সাথে। বিয়ের পর থেকে আবুল হোসেন স্ত্রীকে বাপের বাড়ি থেকে বিভিন্ন সময় টাকা আনার জন্য চাপ দিতে থাকে। আবুল হোসেন পেশায় দর্জির কাজ করেন। স্ত্রীকে দিয়ে একাধিক এনজিও থেকে টাকা উত্তোলন করে যথা সময় কিস্তির টাকা পরিশোধ না করে  উল্টো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে কিস্তি পরিশোধ করতে বলে। এই নিয়ে সংসারে কলহ লেগেই  থাকতো। ফাতেমার হাফসা নামে ৬ বছরের এক মেয়ে ও হামজা নামে ৬ মাসের এক ছেলে রয়েছে।

এঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করে নিহতের পরিবার।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি পরিকল্পিত হত্যা, নাকি আত্মহত্যা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

শিবচরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩