ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

আবারো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী

জামালপুর জেলার কলেজ পর্যায়ে ২০২৩ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন ইসলামপুর মো. আঃ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় জেলার ৭টি উপজেলার সবকটি কলেজের অধ্যক্ষের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে যাচাই-বাচাই করে বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে ইসলামপুরের এ প্রথিতযশা শিক্ষককে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত করেন।

অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সাল থেকে ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির ইসলামপুর উপজেলার সভাপতিরও দায়িত্ব পালন করছেন। তিনি দুই কন্যার জনক।

অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আবারো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী

আপডেট সময় ১০:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩