ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

নাটোরের ছাত্রলীগ নেতা হাসিবুর ইসলাম শান্ত গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রক্সি দিতে আসা সাত জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মধ্যরাতে ‘প্রক্সি’ জালিয়াতি চক্রে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছে নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত।তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক এসব তথ্য নিশ্চিত করেন।এর আগে মঙ্গলবার রাতে নগরীর কাটাখালী এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। শান্ত রাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রাবির ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজয় কুমার বসাক বলেন, গতকাল আটক প্রক্সিদাতাদের তথ্য অনুযায়ী, কাটাখালী এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে সকল অপরাধীই অপরাধী। কারও রাজনৈতিক পরিচয় এখানে আসবে না।

এদিকে বুধবার সকালে ছাত্রলীগ নেতা শান্তসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসিবুল ইসলাম শান্ত প্রক্সিদাতাদের সঙ্গে ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার চুক্তি করেন। গতকাল আটক প্রক্সিদাতাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ তথ্য জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করা হবে। এ ঘটনায় সে জড়িত থাকলে তাকে বহিষ্কারের সুপারিশ করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, হাসিবুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক এবং ছাত্রলীগের পদ প্রত্যাশী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী । গ্রেপ্তারের পর তার কাছ থেকে অসংখ্য এডমিট কার্ড পেয়েছে পুলিশ। এর পূর্বেও শান্তর বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে মঙ্গলবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে রাবির লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের স্বপন হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এনামুল হক।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার বিজয় বসাক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নাটোরের ছাত্রলীগ নেতা হাসিবুর ইসলাম শান্ত গ্রেফতার

আপডেট সময় ০৫:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩